OFFBEAT DESTINATION Archives - NewsCloud

রাতের কালিম্পং শহর কেমন? খাদের ধারে সামালবংয়ে বসে দেখুন
কাঞ্চনজঙ্ঘার চূড়ায় সূর্যের প্রথম ছটা এসে পড়ে আর তার সঙ্গে সকাল হয় সামালবংয়ে। তবে, সামালবংয়ের রাতের দৃশ্য বেশি মনোরম। সাধারণত, সূর্য অস্ত যাওয়ার পর পাহাড়ে ঘোরা যায় না। এ দিক থেকে সামালবং বেশ ভাগ্যবান।

গরমে প্রাণ ওষ্ঠগত? ফেসবুক স্ক্রোল করলে উঠে আসছে পাহাড়ের ছবি? এই দেখে মনটা আরও দার্জিলিং করে উঠেছে। এই সুযোগ হাতছাড়া করবেন না। বরং মন খারাপ দূর করতে পাড়ি দিন পাহাড়ে। তবে, ‘খাদের ধারে দার্জিলিং’-এ নয়। দার্জিলিং থেকে আরও ৩৫ কিলোমিটার এগিয়ে পৌঁছে যান সামালবংয়ে। যদিও এই পাহাড়ি গ্রামে দার্জিলিং জেলায় হলেও, কালিম্পংয়ের খুব কাছে অবস্থিত। যাঁরা অফবিট পাহাড়ি গ্রামের সন্ধানে মুখিয়ে থাকেন, তাঁদের জন্য রইল এই সামালবংয়ের ঠিকানা।

খুব ছোট গ্রাম, তা কিন্তু নয়। কিন্তু সামালবং জুড়ে রয়েছে চাষজমি। ধান থেকে শুরু করে আদা, এলাচ, ভুট্টা সব কিছুই চাষ হয় সামালবংয়ের পাহাড়ে। পাহাড়ের ঢাল কেটে তৈরি হয়েছে চাষজমি। তারই মাঝে একটা-দু’টো করে বাক্সবাড়ি। পাহাড়ের একধারে গড়ে উঠেছে সামালবং। আর অন্যদিকেই খাদ। ঘন সবুজে ঢাকা। কিন্তু সামালবংয়ের উপরে দাঁড়ালে নৈসর্গিক দৃশ্য দেখার সুযোগ।

সামালবংয়ের প্রতিটা কোণাই যেন ভিউ পয়েন্ট। গ্রামের যে প্রান্তই ভিউ পয়েন্ট। তবে, গ্রামের একদম উপরে হেঁটে গেলে দেখা মেলে কালিম্পং আর কাঞ্চনজঙ্ঘার। সামনের পাহাড়ই কালিম্পং। সামালবংয়ের বুকে দাঁড়িয়ে কালিম্পং শহরের ৩৬০ ডিগ্রি ভিউ দেখতে পাবেন। আর ঠিক তার উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা। আর নীচে বয়ে চলেছে রেলি নদী। সামালবংয়ের চূড়ায় দাঁড়িয়ে স্পষ্ট দেখা যায় রেলি নদীর প্রতিটা বাঁক। চারদিকে ঢেউ খেলানো পাহাড়, তার নব্বই ভাগই সবুজে ঢাকা। আর উপত্যকার মাঝে বয়ে চলেছে রেলি। এমনই এক দৃশ্য চাক্ষুষ দেখতে পাবেন সামালবং থেকে।

কাঞ্চনজঙ্ঘার চূড়ায় সূর্যের প্রথম ছটা এসে পড়ে আর তার সঙ্গে সকাল হয় সামালবংয়ে। তবে, সামালবংয়ের রাতের দৃশ্য বেশি মনোরম। সাধারণত, সূর্য অস্ত যাওয়ার পর পাহাড়ে ঘোরা যায় না। এ দিক থেকে সামালবং বেশ ভাগ্যবান। সামালবংয়ে সূর্য যখন অস্ত যায়, শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘাও রং বদলায়। সাদা বরফে মোড়া পাহাড় তখন দেখা কমলা। আর যখনই পাহাড়ের কোলে সূর্য ডুব দিলেই আলোর রোশনায় জ্বলে ওঠে গোটা কালিম্পং শহর। সন্ধেবেলা ভিউ পয়েন্টে বসে উপভোগ করতে পারবেন এই দৃশ্য।

সামালবং থেকে ঘুরে আসতে পারেন চারখোল, পানবু, লাভা, লোলেগাঁ। এমনকী পুরনো সিল্ক রুট ঘুরেও আসতে পারেন সামালবং থেকে। এমনকী সামালবং থেকে বিজনবাড়ি, ঝেপি, রেলিং, জহওর পর্বত ঘুরতে যেতে পারেন। তবে, সামালবংয়ে রাত কাটানোর জায়গা সীমিত। হাতেগোনা কয়েকটি হোমস্টে রয়েছে এখানে। সেখানে থাকা-খাওয়া নিয়ে জনপ্রতি ১,৫০০ টাকা খরচ। নিউ জলপাইগুড়ি থেকে সামালবংয়ের দূরত্ব মাত্র ৭০ কিলোমিটার। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি ও গ্যাংটক সব জায়গা থেকেই অনায়াসে ঘুরে নিতে পারেন সামালবং।

Content and Images are copied from TV9 Bangla

The post রাতের কালিম্পং শহর কেমন? খাদের ধারে সামালবংয়ে বসে দেখুন appeared first on NewsCloud.

Sikkim: হ্রদ, ঝর্না‌, পাহাড়, জঙ্গল আর কাঞ্চনজঙ্ঘা! নির্জনতার খোঁজে পাড়ি দিন ছায়াতালে
হি পাতালের মধ্যে অন্তর্গত এই ছায়াতাল। সিকিমের কোলে এক চিলতে স্বর্গ। ছোট একটা হ্রদ নিয়ে গড়ে উঠেছে গোটা গ্রাম। সিকিমের অন্যান্য পাহাড়ি গ্রামগুলোর মতো জনপ্রিয় না হলেও এই ছায়াতাল খুব সুন্দর একটি পর্যটন কেন্দ্র।

কংক্রিটের জঙ্গল ছেড়ে নির্জনতার খোঁজে অনেকেই পাড়ি দেন পাহাড়ে। সব শৈলশহরে প্রাকৃতিক সৌন্দর্য খুঁজে পাওয়া গেলেও প্রশান্তির খোঁজ খুব একটা মেলে না। তার চেয়ে পাহাড়ি গ্রামগুলো অনেক বেশি সুন্দর এবং নিরিবিলি। এমনই একটি পাহাড়ি গ্রাম সন্ধান রয়েছে আপনার জন্য। সিকিমের ছায়াতাল। সবুজ আর পাহাড়ে ঘেরা ছোট্ট পাহাড়ি গ্রাম। সিকিমের অন্যান্য পাহাড়ি গ্রামগুলোর মতো জনপ্রিয় না হলেও এই ছায়াতাল খুব সুন্দর একটি পর্যটন কেন্দ্র।

হি পাতালের মধ্যে অন্তর্গত এই ছায়াতাল। সিকিমের কোলে এক চিলতে স্বর্গ। ছোট একটা হ্রদ নিয়ে গড়ে উঠেছে গোটা গ্রাম। ‘তাল’ অর্থাৎ লেক। এই হ্রদের জন্যই গ্রামের নাম ছায়াতাল। এলাচ ও কিউইয়ের চাষ হয় ছায়াতালে। জঙ্গলের পথ ধরে হাঁটলে রাস্তায় দেখা হবে নদীর সঙ্গে। চাইলে নদীতে পা ডুবিয়ে জিরিয়ে নিতে পারেন কিছুক্ষণ। গ্রামের আর এক প্রান্তে রয়েছে একটি মনেস্ট্রি। মনেস্ট্রির জায়গাটা খুব নিরিবিলি ও শান্ত। চারদিক পাহাড় ও জঙ্গলে ঘেরা। পর্যটকদের আনাগোনা খুব কম। মনেস্ট্রির ভিতরে রয়েছে বৌদ্ধ মূর্তি। ভিতরটা খুব সুন্দর করে সাজানো-গোছানো। ছায়াতাল যেমন সুন্দর, তেমন এখানে পাখির ডাক ছাড়া কোনও কোলাহল পাওয়া যায় না। আর এই নির্জনতার মাঝে বসে দেখা যায় শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা।

ছায়াতালে দেখার মতো রয়েছে আরও একটি জিনিস। ছায়াতালের পাহাড়ের গা বেয়ে নেমে আসছে পাহাড়ি ঝর্না। ঝর্নার জলকে কাজে লাগিয়ে ঘোরানো হচ্ছে বৌদ্ধ চক্র। ছায়াতালে সারা দিন-রাত এভাবেই ঘোরে বৌদ্ধ চক্র। দেখতেও লাগে সুন্দর। আর হি বাজার থেকে ছায়াতাল যাওয়ার পথেও পড়ে সুন্দর এক ঝর্না। সেখানে দাঁড়িয়ে তুলে নিতে পারেন সেলফি। এছাড়া ঘুরে আসতে পারেন শ্রীজুঙ্গা পার্ক থেকে। ছায়াতালের রাতের দৃশ্য আরও মোহময়ী। পূর্ণিমা থাকলে চাঁদের আলোয় ধরা পড়ে কাঞ্চনজঙ্ঘার এক অন্যরূপ। ছায়াতাল থেকে ট্রেক করে আসতে পারেন হি-বার্মিওক থেকে। এই হি-বার্মিওকে দাঁড়িয়ে আপনি কাঞ্চনজঙ্ঘার আরও সুন্দর দৃশ্য দেখতে পাবেন। এছাড়া এই গরমে ট্রেক করতে পারেন ভার্সেতে। এই ভার্সে হল রডোডেনড্রনের স্বর্গোদ্যান।

নিউ জলপাইগুড়ি থেকে ছায়াতালের দূরত্ব ১৪৫ কিলোমিটার। গাড়িতে সময় লাগে প্রায় ৫ ঘণ্টা। শেয়ার গাড়িতে আসতে চাইলে শিলিগুড়ি থেকে জোরথাং হয়ে আপনাকে পৌঁছাতে হবে ছায়াতালে। আবার চাইলে পেলিং ঘুরেও পৌঁছাতে পারেন ছায়াতালে। ছায়াতালের খুব কাছেই অবস্থিত বার্মিওক, রিনচেনপংয়ের, পেলিং, দরাপ এবং আরও অনেক জায়গা। ছায়াতালে থাকার জন্য হোমস্টের সুবিধা রয়েছে। সেখানে থাকা-খাওয়ার খরচ মাথাপিছু ১,৫০০-২,০০০ টাকা।

The post Sikkim: হ্রদ, ঝর্না‌, পাহাড়, জঙ্গল আর কাঞ্চনজঙ্ঘা! নির্জনতার খোঁজে পাড়ি দিন ছায়াতালে appeared first on NewsCloud.